হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এর ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করারও অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি আশা প্রকাশ করেছে, সব বাহিনীর সমন্বিত সহযোগিতায় শোলাকিয়ার ঈদ জামাত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ভেনিস সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি আফাই আলী

নদীতে মাছ ধরতে গিয়ে জেলে খুন, দুই ভাইকে বেঁধে মারধর

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু বাড়ি ফিরল ৩টি লাশ

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত ৯টায়, থাকছে বিশেষ ট্রেন

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

কিশোরগঞ্জে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

কিশোরগঞ্জে প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার লুটের ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ২

ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনসাধারণ

চিকিৎসক নাসিরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

দোকানের ভেতরে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার