হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

‘শিবির নেতা’ স্বেচ্ছাসেবক লীগে: তাড়াইলে মহিলা লীগের ঝাড়ুমিছিল

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক করায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলের এক সপ্তাহ পর এর প্রতিবাদে ঝাড়ুমিছিল হয়েছে।

আজ শনিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে সকালে এই মিছিল করা হয়। তাড়াইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অজুফা বেগম, সাধারণ সম্পাদক দিলরুবা খানম রুবি ও সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তারের নেতৃত্বে মিছিলটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সভায় অজুফা বেগম বলেন, ‘উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে, সাবেক শিবির নেতা ও স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা উপজেলা মহিলা আওয়ামী লীগ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমরা কবিরের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি, স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’

গত ২০ জানুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদে পদায়ন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিগত ২১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের নেতৃত্বে এলাকায় আনন্দ মিছিল হয়।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের একাংশ ও সহযোগী সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয়ে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে শ্রমবিষয়ক সম্পাদক করায় উপজেলা নেতৃবৃন্দ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন