হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে ও বিএমইউজের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাকিম মো. ফজলুর রহমান, বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিপ্লব এবং পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব ও শ্যামবাজারের জেলা প্রতিনিধি মো. আফসার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার ফায়জুল ইসলাম, সরেজমিন বার্তার কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম, মানবাধিকারকর্মী ফরিদ উদ্দিন, এসকে বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক উন্নয়নের বাংলাদেশের প্রতিনিধি সোহেল মিয়া, দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক জনতার প্রতিনিধি মিজানুর রহমান, জনতার শক্তির প্রতিনিধি সুজন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা