হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

এবার পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাগলা মসজিদের দানবাক্স খুলছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো যেন অলৌকিক প্রাপ্তির খনি। আবারও বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারে ভরে উঠেছে মসজিদের দানবাক্সগুলো। আজ শনিবার (২৭ জুন) সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার সংগৃহীত টাকা জমা করতে হয়েছে ৪৩টি বড় বস্তায়! ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবার।

​মসজিদ কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি তিন মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার দীর্ঘ ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হলো।

পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৩ জন খাদেম ও রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা।

​টাকার পাশাপাশি এবারও দানবাক্সগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সোনা ও রুপার অলংকার পাওয়া গেছে। এ ছাড়া প্রতিবারের মতো এবারও রোগবালাই থেকে মুক্তি ও মনের বাসনা পূরণ করতে দানবাক্সে চিরকুট রেখেছেন অসংখ্য মানুষ।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে দানবাক্স থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। এ ছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

​মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, এই দানবাক্স থেকে প্রাপ্ত টাকা মসজিদের রক্ষণাবেক্ষণ ছাড়াও এতিমখানা পরিচালনা, এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ এবং অসহায়-দুস্থদের চিকিৎসায় ব্যয় করা হয়। এ ছাড়া এই অর্থ দিয়ে পাগলা মসজিদকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মেগা প্রকল্প প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন