হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি

আহত শিক্ষার্থী মো. সাইজিদ হাসান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষকের মারধরের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার উপজেলার বাইশকাহানিয়া ভাঙ্গিরচর এলাকার ডিএল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. সাইজিদ হাসান (১৩) ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে করিমগঞ্জ উপজেলার পিটুয়া পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাসে হট্টগোল করায় মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সাইজিদ হাসানকে মারধর করেন। মারধরের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুটির মামা মো. সোপেল অভিযোগ করে বলেন, "শিক্ষক আবু বক্করের নির্মম আঘাতের কারণেই সাইজিদ অচেতন হয়ে যায়। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।"

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আল মোমেন জানান,`চিকিৎসাধীন শিশুটির পিঠ ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার মা জানিয়েছে, সাইজিদ আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।'

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

করিমগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, "আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযুক্ত শিক্ষক আবু বক্করের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ

হাওরাঞ্চলে মাছ শিকার: নিষেধাজ্ঞা মানছেন না হাওরের জেলেরা

মৎস্য প্রজনন মৌসুমে হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা

কাঁঠাল নিয়ে বিরোধ: ছেলের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ

তিন ভাই তিন দলের নেতা, কিশোরগঞ্জে রাজনৈতিক সুবিধাবাদ নিয়ে আলোচনা-সমালোচনা

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু