হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় বিশেষ আয়োজন

কিশোরগঞ্জ প্রতিনিধি

আজ দুপুরে সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে ভূমি-সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।

​আজ রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় উদ্বোধনের পরই কিশোরগঞ্জের মেলা প্রাঙ্গণগুলো থেকে নাগরিকদের তাৎক্ষণিক ভূমিসেবা দেওয়া শুরু হবে।

​জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মেলায় নাগরিকেরা অনলাইন ও মেলা বুথের মাধ্যমে খুব সহজে বিভিন্ন সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন। এ ছাড়া মেলা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রের লাইসেন্স প্রদান করা হবে।

​মেলা উপলক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ প্রমুখ।

১৭ বছর পর কিশোরগঞ্জের নগুয়া সরকারি পুকুরে সংস্কারকাজ শুরু

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে বর্জ্যে লাগা আগুনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিদ্যুৎ লাইন ও দোকানপাট

চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভাসমান লাশ নিয়ে রহস্য

স্কুল ফিডিংয়ের দুধে পোকা, ধামাচাপা দেওয়ার চেষ্টায় বাজিতপুর শিক্ষা অফিস

কিশোরগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রায় ৭৫ কোটি টাকা

ক্লাস চলাকালে ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান