হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটির আয়োজন করে বাউল ও শিল্পীসমাজ।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয় বাউল সমিতির সভাপতি হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন ও জেলা যুবদলের সহসভাপতি রকিবুল হাসান ফয়সাল।

এ ছাড়া সংহতি প্রকাশ করেন তরফীয়া দরবারের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী অ্যাডভোকেট হামিদা বেগম ও মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।

এ সময় বক্তারা বাউল আবুল হোসেন সরকারের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাদারীপুরের একটি অনুষ্ঠান থেকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রায় ৭৫ কোটি টাকা

ক্লাস চলাকালে ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান

পাগলা মসজিদে ৬ মাসে মিলল প্রায় ১৬ কোটি টাকা

এবার পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে