হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিকলীতে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় বিএনপি-যুবদলের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার নদী থেকে বালু উত্তোলনে যুবদল নেতা সোহেল রানাকে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু সোহেল হামলার শিকার হন। এর জেরে আজ সোহেল ও গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে উপজেলা সদরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গত রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামের একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতীক দত্ত আরও জানান, স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ লোকজন সংঘর্ষে জড়িয়েছেন।

সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য গিয়াস উদ্দিন ও সোহেলের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

তবে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের বক্তব্য, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তিনি জানেন না। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর