হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আশাদ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাডারকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। 

নিহত আশাদ মিয়া (৪০) উপজেলার পশ্চিম দীপেশ্বর এলাকার আব্দুল গনির ছেলে। তিনি বালু বেচাকেনার ব্যবসা করতেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আশাদ ও বোরহান ব্যবসার কাজের জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় ঠাডারকান্দা বাজার এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে আশাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশাদ ও বোরহান গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করেন। ময়মনসিংহের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশাদকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা