হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মো. দিদারুল আলম। ছবি: সংগৃহীত

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে কিশোরগঞ্জ জেলা কারাগারের এক নারী কারারক্ষীর সঙ্গে জেল সুপার দিদারুল আলমের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  

অডিওটিতে দিদারুল আলম ওই নারী সহকর্মীর সঙ্গে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী: দেশে শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছরের দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড