হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান করতে এসেছেন পূণ্যার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও মাঠ এবং রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টিজাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে। অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, ‘প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।’

কিশোরগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পুণ্যার্থী এসেছেন।

অষ্টমী স্নান উৎসব পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর হাসান জিকো, বাংলাদশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক প্রণব কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক (তাপস), উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর