হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।

আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।

প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’

নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’

দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাওর থেকে সমুদ্র, গড়ে উঠবে মাছের অভয়ারণ্য: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার

আনন্দভ্রমণ শেষে ফেরা হলো না সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস-সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও