হোম > সারা দেশ > খুলনা

কেসিসি পরিচালিত পশুর হাট থেকে সোয়া ২ কোটি টাকা রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা মহানগরীর জোড়াগেট হাটে বসা খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট শেষ হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচালিত এই পশুর হাট থেকে এবার সোয়া ২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়। এটি গত বছরের তুলনায় সাড়ে ৭ লাখ টাকা বেশি। কেসিসির নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কেসিসির নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এবারের জোড়াগেট হাট থেকে রেকর্ড পরিমাণ ৬ হাজার ৮৮০টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এবারের হাটে বিক্রি হওয়া পশুর মধ্যে গরু ৪ হাজার ৪৩৩টি, ছাগল ২ হাজার ২৭০, ভেড়া ১৭৬ এবং মহিষ বিক্রি হয়েছে একটি। ৪ শতাংশ হাসিল (খাজনা) হারে এ থেকে কেসিসির তহবিলে জমা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকার রাজস্ব। গত ঈদুল আজহায় রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ৭ লাখ টাকা।

এবারের ঈদুল আজহা উপলক্ষে ২১ মে জোড়াগেট কোরবানির পশুর হাট বসে। হাটের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ