হোম > সারা দেশ > খুলনা

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

আজকের পত্রিকা ডেস্ক­

শনিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সিজিএসের ফেসবুক পেজ

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি­­-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভায় অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ আব্দুল আজিজ। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান এই সংলাপটি সঞ্চালনা করেন।

প্রফেসর মাছুদ বলেন, ‘বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন টেকসই হবে না। এই দুটি খাতে দ্রুত পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।’

শেখ আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, ‘স্বৈরাচারী সরকারগুলো নিজেদের সুবিধার্থে আইন প্রণয়ন করে এবং সেই আইনের অপপ্রয়োগের মাধ্যমে নিজেদের রক্ষা করে। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

জিল্লুর রহমান মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়।’

বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল নির্বাচনী পরিবেশ দ্রুত তৈরির দাবি জানিয়ে, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পৃথক করার প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন। নারী উদ্যোক্তা, দলিত জনগোষ্ঠী ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং আনুপাতিক নির্বাচন পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জামায়াতে ইসলামের প্রতিনিধি সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

সিজিএস-এর লক্ষ্য দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ। সংলাপে অংশগ্রহণকারীরা একমত হন যে, প্রয়োজনীয় সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর করতে রাজনৈতিক সরকারের দৃঢ় উদ্যোগ প্রয়োজন।

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে