হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় সেনাবাহিনী। ছবি সংগৃহিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

কুয়েটে ছাত্রদের ২ পক্ষের মধ্যে সংর্ঘষ । ছবি: সংগৃহীত

খানজাহান আলী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

রাব্বি হত্যা: বিচার আল্লাহর কাছে সঁপে দিয়েছে পরিবার

তেরখাদার আনন্দনগর গ্রামে হোগলাপাটির অর্থনৈতিক সুবাতাস

খুলনায় ফের যুবক গুলিবিদ্ধ

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার