হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 

প্রতিনিধি, খুলনা

নগরীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এদের একজন হলো নগরীর সাহেবের কবরখানা সিমেন্ট্রি রোডের গৌতম হাজরার ছেলে সবুজ হাজরা ও শুভ কর্মকর। 

নিহত সৌরভ হাজরার বড় ভাই সবুজ হাজরা জানান, রাত ১২টায় তারা দু’জন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা থানা থেকে ফোন করে বলা হয়, তাঁর ভাই দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারলাম ভাই ও ভাইয়ের বন্ধু মারা গেছে। 

সোনাডাঙ্গা থানার এসআই বিপ্লব জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেলটি খুব দ্রুত গতিতে ছুটছিল। আলীর ক্লাব সংলগ্ন একটি পাম্পের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে দু’জন পড়ে গিয়ে ড্রেনের স্ল্যাবের সঙ্গে মাথায় আঘাত খায়। এরপর তাঁরা দু’জন জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁরা দু’জনই মারা যান। কারও মাথায় হেলমেট ছিল না বলে তিনি আরও জানিয়েছেন।