হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

খুলনা নগরীতে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সোহান (১৭) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার খুলনা দৌলতপুর থানার চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার রবিউল মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ২টার দিকে সোহান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। অটোরিকশাযোগে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মেহেদী হাসান মমির সঙ্গে সোহানের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে দুপুরে সোহানের ওপর হামলা চালায়। হামলার সময় তার কোমরের নিচে তিনটি আঘাত করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।