হোম > সারা দেশ > খুলনা

খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে লবণচরা থানাধীন রূপসা টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। পেশায় তিনি চা দোকানদার ছিলেন। রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটি দুর্ঘটনার পর খুলনার দিকে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন স্থানীয় কয়েকজন। তাঁরা লবণচরা থানার সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গাড়িটি আটক করতে সক্ষম হন। পরে চালকসহ গাড়িটি লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়ি থানায় রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খুলনা চেম্বার নির্বাচন: চূড়ান্ত তালিকায় ১৭০৫ জন ভোটার, বাদ গেছে ৬৯৭ সদস্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে খুলনায় প্রস্তুতি সভা

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

চার মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কর্মীকে উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে সহযোগীসহ গ্রেপ্তার ওয়ার্ড শ্রমিক দলের নেতা

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব