হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার ফুলতলায় চরমপন্থী দলের এক সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ফারুখ মোল্লা। তিনি উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ও পয়গ্রামের হাসেন মোল্লার ছেলে। দুর্বৃত্তরা দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফারুককে আহত করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আহত অবস্থায় ফারুককে রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখি। পরে তাঁকে একটি ভ্যানে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পায়ে আঘাত করেছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আহত ফারুখ চরমপন্থী দলের সদস্য। পুলিশের তালিকায় তাঁর নাম রয়েছে। এ ছাড়া ফারুখ ওই এলাকার একটি গ্যাংয়ের প্রধান।’

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু