হোম > সারা দেশ > খুলনা

খুলনায় র‌্যাবের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

জব্দ করা ইয়াবা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ৮:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল।

অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও একই এলাকার আয়শা (২২।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৬।

খুলনায় যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে গুলি

দুষ্টুমি করায় শিক্ষার্থীকে মারধর, থানায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটে পরিত্যক্ত পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর সদস্য শিবলী গ্রেপ্তার

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

খুলনায় কলেজছাত্র রোহান হত্যা মামলার প্রধান আসামির ১০ বছরের কারাদণ্ড

খুবি উপাচার্যের সঙ্গে খুকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান, ৭০ কেজি হরিণের মাংস জব্দ