হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হরিণের মাংস জব্দ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জব্দ করা হরিণের মাংস। ছবি: সংগৃহীত

সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা বলেন, খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় আজ সকাল ৮টাল দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংসসহ ৪টি পা, ১টি মাথা এবং ১টি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’