হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ব্যবসায়ী অপহরণ মামলায় ৪ আসামির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

ব্যবসায়ী অপহরণ মামলায় খুলনার একটি আদালত চারজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককেই ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম মোল্লা, হোজাইফা আল বারী, মো. রানা বেগ ও রাজু শেখ।

আদালতের সূত্র জানায়, ভিকটিম মো. নিরু মোল্লা একজন ব্যবসায়ী। গোপালগঞ্জ সদর বিজয়পাশা এলাকায় মেসার্স মোল্লা ফিলিং স্টেশনের মালিক।

গত ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে জ্বালানি তেল ক্রয়ের জন্য বাড়ি থেকে নিজের গাড়ি ও চালক রাজু শেখকে সঙ্গে নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা করেন।

সকাল পৌনে ৮টার দিকে খুলনার হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা ৮-৯ জন ব্যক্তি গাড়ির গতিরোধ করে। উপস্থিত ব্যক্তিরা গাড়ির ভেতর থেকে তাঁকে বের করে মারধর করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

সেখানে চালক রাজু তাঁর কাছে মুক্তিপণ হিসেবে ৫ কোটি টাকা দাবি করে। না দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়। প্রাণভয়ে ব্যবসায়ী তাঁদের ৫০ লাখ টাকা দিতে রাজি হন।

বিষয়টি র‌্যাবের সঙ্গে অপহৃতের পরিবারের সদস্যরা যোগাযোগ করে। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে হরিণটানা থানার ৩ নম্বর গুটুদিয়া আল আকসা নগর গ্রামের অহিদের বাড়ির সামনে থেকে একটি মাইক্রোবাস হতে তাঁকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিন ব্যবসায়ী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন কুমার মৈত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সূত্রটি আরও জানায়, মামলার অপর একটি ধারায় তাঁদের একই সাজা প্রদান করেন আদালত। সাজা দুটি একই সঙ্গে চলবে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার