হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ সংঘর্ষ হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন থানার সামনে কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর কাটেঙ্গা বাজার দুই ঘণ্টা বন্ধ ছিল।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর