হোম > সারা দেশ > খুলনা

বাউল আবুল সরকারের মুক্তি দাবি: খুলনার সমাবেশে হামলা

খুলনা প্রতিনিধি

খুলনায় বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

বাউল আবুল সরকারের মুক্তিসহ সারা দেশে মাজার, দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে বামপন্থী ছাত্রসংগঠনটির কয়েকজন কর্মী আহতের খবর পাওয়া গেছে।

বুধবার বিকেল ৫টার দিকে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বামপন্থী কয়েকটি সংগঠন মানিকগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তিসহ বিভিন্ন স্থানে বাউল ও দেশীয় সংস্কৃতির ওপর হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষণা অনুযায়ী গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা সেখানে ব্যানার নিয়ে কর্মসূচি শুরু করেন।

অন্যদিকে একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচি দিয়ে প্রচারণা করে ‘ছাত্র-জনতা’ নামের একটি বিক্ষুব্ধ অংশ। তাদের অভিযোগ, বাউল আবুল সরকার মহান আল্লাহর শানে কটূক্তি করেছেন। ঘোষণার পর থেকে শিববাড়ী মোড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে লোকজন জড়ো হতে থাকে।

একপর্যায়ে তারা বাউল আবুল সরকারের পক্ষের লোকদের প্রতিহতের ঘোষণা দেয়। তারা তাদের ধাওয়া করে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশপাশের বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীরাও নিরাপদ দূরত্বে সরে যায়।

ছাত্র-জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ‘বাউলদের পক্ষে কেউ এলে প্রতিহত করা হবে। নাস্তিকদের জায়গা খুলনায় হবে না’ বলে স্লোগান দেওয়া হয়।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুটি পক্ষ একই স্থানে কর্মসূচি ঘিরে উত্তেজনা থাকায় আগে থেকে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ব্যানার পোড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমরা সব পক্ষকে শান্ত থাকার কথা বলেছি।’

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি