হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরের সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার এলাকার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, নিহত তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশের সক্রিয় সদস্য ছিলেন। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তাঁর ভাষ্য অনুযায়ী, খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যের গুলিতে তুষারের মৃত্যু হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত