হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫ 

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন–কয়রা থানার উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ, এসআই প্রণয় মণ্ডল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ, কনস্টেবল আসাদুজ্জামান ও ঝর্ণা খাতুন। 

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’ 

পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে কয়রা থানা-পুলিশের একটি দল অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামে আসামি হারুনের বাড়িতে অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তাকে নিয়ে যাওয়ার সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ সময়ে পুলিশের পাঁচজন সদস্য আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে গেছেন।’

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার