হোম > সারা দেশ > খুলনা

শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

শিশু ধর্ষণের অভিযোগে খুলনার একটি আদালত সবুজ খাঁ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের কেরামত আলীর ছেলে।

আজ বুধবার খুলনার শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মধ্যডাঙ্গার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগি দেখানোর কথা বলে আসামি সবুজ শিশুটিকে তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। এর পর তাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদান করে।

এ ঘটনার পরের দিন ভিকটিমের মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২০)-এর ৯(১) ধারায় সবুজকে আসামি করে মামলা করেন। ২০২৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আসামি সবুজ খাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৬ সালের ১ এপ্রিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।