খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতির নেতা (সাংঠনিক থানা শাখার সেক্রেটারি) অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী (৫৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের উদয়ন খালী গ্রামে নিয়ে আসা হয়। পরে মসজিদ সংলগ্ন বালুর মাঠে প্রথম জানাজা হয়। পরে তার কফিন খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়ার বাড়িতে নিয়ে আসেন। এখানে জোহরবাদ বায়তুল মামুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা হয়। জানাজা শেষে রূপসায় সেনের বাজার মল্লিক বাড়ি সালেহা ইউসুফিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়।