হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪)।

ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে এবং মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল বিশ্বাস এবং মহাসিন মল্লিক মোটরসাইকেলে করে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম দুজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ