সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইন কোরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামের এক নারীকে আটক করেছে এসআরবি।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ শনিবার এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও দক্ষিণ কুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে মামলা করেছে। আটক ফাতেমা খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।