হোম > সারা দেশ > খুলনা

কুয়েটের চতুর্থ সমাবর্তন ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের নেতৃত্বে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তন আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি এবং সার্বিক আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাষ্ট্রপতিকে সমাবর্তন আয়োজনের বিষয়ে অবহিত করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রার্থনা করেন। আজ বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উপাচার্য মুহাম্মদ মাছুদ কুয়েটের বর্তমান সার্বিক অবস্থা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আচার্যকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

এ সময় কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, প্রফেসর ড. মো. আব্দুর রফিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ ইলিয়াছ ইনাম, প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত মোস্তাক উপস্থিত ছিলেন।