হোম > সারা দেশ > খুলনা

ঢাকায় হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

মো. মঈন উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় করা মামলার মূল অভিযুক্ত আসামি মো. মঈন উদ্দিনকে (৪২) নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ খুলনার সদস্যরা। আজ সোমবার বিকেলে র‌্যাব-৬-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল আজ ভোরে নড়াইল জেলার কালিয়া থানার অন্তর্গত দাদন্তলা এলাকায় অভিযান চালিয়ে মো. মফিজুর রহমানের ছেলে মো. মঈন উদ্দিনকে গ্রেপ্তার করে।

মামলার উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, মঈন উদ্দিন অন্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযোগকারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ক্রমাগত হুমকির অংশ হিসেবে ১০ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিরা টাকা আদায়ের জন্য শ্যামলীতে অভিযোগকারীর বাসভবনে গিয়েছিলেন। অভিযোগকারী টাকা দিতে অস্বীকার করলে তাঁরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিনসহ সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার মঈনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা: ১১ দিনেই ৩০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার