হোম > সারা দেশ > খুলনা

ফুলতলায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ফুলতলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কের রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-অভয়নগর উপজেলা তালতলা এলাকার রাজিবুল সরদারের ছেলে তাজদিকুর রহমান সাদ (১৮) ও ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মুছা শেখের ছেলে রাজ শেখ (১৬)। তারা দুজনই অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। 
 
পারিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ তাজদিকুর রহমান রাজের জন্মদিন ছিল। জন্মদিনটি আনন্দঘন করতে বিকেলে আকিজ সিটিতে জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়। উৎসব শেষে রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলযোগে দুই বন্ধু ফুলতলা ঘুরে আবার তালতলার দিকে যাচ্ছিল। খুলনা-যশোর মহাসড়কের রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি গ্যাসের গাড়ি অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই আফিল ব্রিকসের ট্রাকের (যশোর-উ-১১-০০৪৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফুলতলা থানা-পুলিশ, নওয়াপাড়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। 

হাইওয়ে পুলিশ এস আই শাহ আলম বলেন, ‘মোটরসাইকেলের আরোহী দুজনই ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’ 

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ