হোম > সারা দেশ > খুলনা

যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনায় হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার রাতে তাঁকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বাকা মাসুদ উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা বাকা মিয়ার ছেলে।

র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, মুরাদ খাঁ উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও তাঁর সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে ২৭ ফেব্রুয়ারি বিকেলে ভিকটিম মুরাদ খাঁ জুতা কেনার উদ্দেশে বকশি বাড়ি-সংলগ্ন কারিগরি প্রশিক্ষণকেন্দ্র টিটিসির সামনে লোটো দোকানের সামনে পৌঁছালে বাকা মাসুদসহ এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড নিয়ে ভিকটিম মুরাদ খাঁর গতিরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে করে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি মাসুদ পালিয়ে ছিলেন। প্রযুক্তির সহায়তা নিয়ে র‍্যাব-৬ তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।

খুলনা: সংকটে বিশেষায়িত হাসপাতাল

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারচালক গ্রেপ্তার

৪ শতাধিক ভুয়া ভোটার রেখেই খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজন চেষ্টার অভিযোগ

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ