হোম > সারা দেশ > খুলনা

খুবি উপাচার্যের সঙ্গে খুকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুবি উপাচার্যের সঙ্গে খুকৃবি উপাচার্যের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় খুবি উপাচার্য খুকৃবির নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষা-গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে খুকৃবির উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

বিশেষ করে গবেষণাগারের (ল্যাবরেটরি) সুবিধা সম্প্রসারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন তিনি।

একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, অ্যাগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান আইরিন, ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ফিশারিজ রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী আলম এবং অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম। 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান, ৭০ কেজি হরিণের মাংস জব্দ

কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, থানায় জিডি

স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা

খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

কুয়েট ভিসির সঙ্গে খুকৃবির ভিসির সৌজন্য সাক্ষাৎ

‘শেখ বাড়ি’ এখন পোকামাকড় ও সাপের বসতি

খুলনায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

মোবাইলের আসক্তি নয়, নতুন প্রজন্মকে বইমুখী করার আহ্বান

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, মৃত্যু নিশ্চিতে মাথায় উপর্যুপরি কোপ

খুলনার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার