হোম > সারা দেশ > খুলনা

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খুলনার একটি আদালত অগ্রণী ব্যাংকের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শাখার ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অপর আসামি ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এনএসখোলা নওয়া গ্রামের বাসিন্দা নাজমুল হকের মেয়ে। সাজাপ্রাপ্ত আসামি সাইফ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

আজ বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহারের বরাতে ওই আদালতের বেঞ্চ সহকারী ইয়াছিন আলী জানান, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, কারচুপি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ হিসাব নম্বরে কাল্পনিক (ভাউচার ছাড়া কম্পিউটার পোস্টিং) জমার মাধ্যমে মোট ১৫টি অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে ২১টি চেক ও দুটি পে-শ্লিপ ব্যবহার করে ২০১১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেন।

ইয়াছিন আলী আরও জানান, ২০১৫ সালের ৮ এপ্রিল এ ঘটনায় অগ্রণী ব্যাংকের মোরেলগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এসপিও বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী উল্লিখিত দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্পেশাল জজ মো. আশরাফুল ইসলামের আদালতে এ মামলার চার্জ গঠন হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় গ্রেপ্তার ২

খুলনা ওয়াসায় রেজাউল ইসলামের পিডির দায়িত্ব বাতিল, তবু শঙ্কা কাটেনি

চাকরিতে ভুয়া জন্মতারিখ, গ্রাম পুলিশের কারাদণ্ড

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

কুয়েট ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি আইজিপির

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

খুলনায় আদালত চলাকালে এজলাসে বিচারককে আইনজীবীর গালাগালি, দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ

রেলের ২০০ ব্রডগেজ কোচ আমদানি: নতুন কোচে চালু হতে পারে খুলনা ও পাবনাগামী সেবা