হোম > সারা দেশ > খুলনা

তোপের মুখে খুলনায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধীদের তোপে খুলনার পাইকগাছা ৮ নম্বর রাড়ুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৭৭) পদত্যাগ করেছেন। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের দীর্ঘ ৩০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

পদত্যাগপত্রে আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন, বর্তমানে শারীরিক অবস্থা ভালো না থাকায় ৭৭ বছর বয়সে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বহন করা খুবই কষ্টকর। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি বা অবগতিপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাইকগাছা থানার ওসি, রাড়ুলী ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরেও পাঠিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বাঁকা বাজারে ছাত্র-জনতার ব্যানারে তাঁর পদত্যাগ দাবিতে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। আজ সকালে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার কর্মসূচি দেন তাঁরা।

জানতে চাইলে মো. ইব্রাহীম গাজী নামের এক শিক্ষার্থী বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফ্যাসিস্ট হাসিনার দোসর। সে কারণে আমরা তাঁর পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছি। পদত্যাগ না করলে ইউনিয়ন পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি দিলে তিনি আজ সকালে জেলা প্রশাসকের কাছে ইউএনওর মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।’

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত