হোম > সারা দেশ > খুলনা

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির ও বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার। রায় ঘোষণার সময় ওবায়দুল্লা জোয়াদ্দার উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় আসামি ওবায়দুল্লাহ ও ইব্রাহীম মোড়ল মোবাইলে কথা বলে পাইকগাছার গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে একটি ভ্যানে করে পাইকগাছার সলুয়া গ্রামের একটি বাঁশ বাগানে যান। সেখানে মো. আকবর ফকির, ওবায়দুল্লাহ ও ইব্রাহীম মোড়ল একত্রে বসে খাবার খাবার খান।

একপর্যায়ে চুরি করা ভ্যান বিক্রির টাকার ভাগাভাগি করতে গিয়ে তিনজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। ইব্রাহীমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসেন ওবায়দুল্লাহ। পরে আকবর ফকির ও ওবায়দুল্লাহ দুজনে মিলে ইব্রাহীমের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ইব্রাহীমের মরদেহ একটি পুকুরে ফেলে দিয়ে দুজন ভ্যান বিক্রির ৫ হাজার টাকা ভাগাভাগি করে নেন।

আরও জানা গেছে, লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছা থানার (উপপরিদর্শক) এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার (উপপরিদর্শক) এসআই মুহা. আ. আলীম ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার