হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলি, যুবক আহত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ তাইজুল (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার (১ মে) দুপুরে লবণচরা থানার সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহত তাইজুল বটিয়াঘাটা উপজেলার গাওঘরা কল্যাণশ্রী চান্দারডাঙ্গা এলাকার নজরুলের ছেলে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে তাইজুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে তাইজুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে কল দেওয়া হলে তিনি ধরেননি।

মোবাইলের আসক্তি নয়, নতুন প্রজন্মকে বইমুখী করার আহ্বান

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, মৃত্যু নিশ্চিতে মাথায় উপর্যুপরি কোপ

খুলনার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ৩ সহযোগী গ্রেপ্তার

খুলনায় দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে গ্রেপ্তার

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনায় ভরদুপুরে যুবককে গুলি ও কুপিয়ে জখম