হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এবার ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামে এক মুদি দোকানি আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার পর নগরের টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শিবপদ কুণ্ডুর ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের এক কোনার দোকানে অবস্থান করছিলেন তিনি। এ সময়ে মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তাঁর পেটের নাভির ওপরে বিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

এলাকার আরও একটি সূত্র জানায়, মুদি দোকানি আকাশের কাছে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে গুলি করে সন্ত্রাসীরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না। যারা এ গুলির ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ