হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি মেডিকেলের পাশাপাশি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন ও মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এরই অংশ হিসেবে খুলনার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা আজ সোমবার দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটায় হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা দুর্ভোগে পড়েছেন।

এদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখে কাজে যোগ দেননি।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দীর্ঘ সময় অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের পরও তাঁরা চাকরিক্ষেত্রে কাঙ্ক্ষিত বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রায়ই হয়রানি, অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়। অথচ এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সাম্প্রতিক একটি নোটিশের মাধ্যমে এফসিপিএস পরীক্ষায় আসন সংখ্যা ও বেতন সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এর ফলে দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নও বাধাগ্রস্ত হবে।

ইন্টার্ন চিকিৎসকেরা অবিলম্বে তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত পরবর্তী কর্মসূচির প্রতিও সংহতি প্রকাশ করেন।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক রোগীর স্বজন অভিযোগ করেছেন, চিকিৎসকদের অনুপস্থিতিতে তাঁরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান করে চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

পাইকগাছার গরুর হাটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতির চেষ্টা, গুলি ও লুটপাট

খুলনায় ডাক বিভাগের পরীক্ষাকেন্দ্রে দুজন আটক

খুলনায় বিশেষ যৌথ অভিযান: আগাম তথ্য ফাঁসে আগেই গা ঢাকা শীর্ষ সন্ত্রাসীদের

খুমেক হাসপাতাল: চালু হয়নি পুড়ে যাওয়া ৩ ওটি

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

সোনাডাঙ্গায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে

সুন্দরবনে উদ্ধার সেই বাঘিনী এখন সুস্থ, অবমুক্ত করা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক