হোম > সারা দেশ > খুলনা

১০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

উদ্ধার করা অজগর সাপ। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনের পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথর খালি ক্লোজার এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

আজ সোমবার বেলা ৩টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বেলা ৩টার দিকে মোবাইল ফোনে সংবাদ পাই যে পাথরখালী ক্লোজার এলাকায় আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে সংরক্ষিত সুন্দরবন থেকে আসা একটি অজগর আটকা পড়েছে। তাৎক্ষণিক আমি সঙ্গী স্টাফ, সিপিজি, ভিটিআরটি সদস্যদের সঙ্গে নিয়ে সাপটি উদ্ধার করি। পরে সংরক্ষিত সুন্দরবনের ভেতর অবমুক্ত করি। অজগরটি লম্বায় আনুমানিক ১০ ফুট এবং ১১ কেজি হবে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার