হোম > সারা দেশ > খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি ইব্রাহিম-সাধারণ সম্পাদক নাহিদ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির (খুবি সাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক পদে নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিকউর রহমান ফলাফল ঘোষণা করেন।

এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।

১১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি সানজিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহম্মেদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব।

ফলাফল ঘোষণার সময় সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেছেন।

খুলনায় সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লালসহ গ্রেপ্তার ২

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় গ্রেপ্তার ২

খুলনা ওয়াসায় রেজাউল ইসলামের পিডির দায়িত্ব বাতিল, তবু শঙ্কা কাটেনি

চাকরিতে ভুয়া জন্মতারিখ, গ্রাম পুলিশের কারাদণ্ড

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

কুয়েট ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি আইজিপির

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত