হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মোছা আন্না খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চর গোলাপনগর ভাঙা পাড়ায় এ ঘটনা ঘটে। সে দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জানা গেছে, উপজেলার চর গোলাপনগর ভাঙা পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে মোছা আন্না খাতুনসহ সম বয়সী তিনজন আজ সকালে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা মোছা ফাতেমা খাতুন (১২) এগিয়ে যায়। সেও ডুবে যেতে লাগলে তাদের সঙ্গে থাকা সাত বছর বয়সী ইতি খাতুন স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে চিকিৎসক আন্না খাতুনকে মৃত ঘোষণা করেন।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার