খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএর উদ্যোগে বিকেল ৫টায় বন্ধ করা প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকেরা ক্রিসেন্ট গেটে সমবেত হন। পরে মিল চালুর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিক সমাবেশে অংশ নেন আন্দোলনকারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রকিমদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।
এতে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, ১০ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো. ফারুক হোসেন হিলটন, সৈয়দ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আ. রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিম।
বক্তারা অনতিবিলম্বে লিজ নেওয়া মাহাবুব অ্যান্ড কোম্পানিকে মুরগির ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেনট জুট মিল পাটকল হিসাবে চালু এবং ক্রিসেনট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামেকে প্রত্যাহারের জন্য বিজেএমসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।