হোম > সারা দেশ > খুলনা

গুমের শিকারদের ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

আজ বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ‘অধিকার’-এর খুলনা ইউনিট। ছবি: আজকের পত্রিকা

গুমের শিকার হয়ে যাঁরা এখনো নিখোঁজ রয়েছেন, অবিলম্বে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন খুলনায় মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং তাঁদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বক্তারা বলেন, গুমের শিকার কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম এবং গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৫-এর ১৪(৩) ও ২১ ধারা সংশোধন করে বিতর্কমুক্ত একটি কার্যকর আইন প্রণয়ন এবং তা জাতীয় সংসদে পাস করার দাবি জানান তাঁরা।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ রোববার (৩০ আগস্ট) মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর খুলনা ইউনিট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এবং ‘অধিকার’ কর্তৃক প্রস্তুত করা দিবসের বিবৃতি পাঠ করেন সংগঠনটির খুলনা ইউনিটের ফোকালপারসন ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, মোংলায় কোস্টগার্ডের বিরুদ্ধে মিরাজ শেখ নামে এক জেলে ও মোটরসাইকেল রাইডারকে গুমের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মিরাজ শেখকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পরিবারকে তথ্য জানানো এবং ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহসভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এসকে তাসাদুজ্জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব আল-আমিন এবং খুলনা থানায় পুলিশের নির্যাতনের শিকার এসএম মাহমুদুল হক টিটোসহ অন্যরা।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার