হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

মো. ইমন মাঝি

খুলনা জেলা কারাগার-২-এর দেয়াল টপকে ইমন মাঝি নামের এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। জেল সুপার আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

খুলনা জেলা পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে।

তিনি ওই কারাগারের মহিলা ওয়ার্ডের পাশে বাথরুমের ওপর উঠে দেয়াল টপকে পালিয়ে যান বলে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, আসামি ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দী রয়েছেন।