খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ সোমবার খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে এই নিবন্ধন করা যাবে। নিবন্ধন লিংক: https://convocation.ku.ac.bd
আগামী ১৩ জানুয়ারি খুবির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।