খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ৬৪০টি যানবাহন তল্লাশি করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টির বিরুদ্ধে মামলা এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র এ তথ্য জানান।
তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা।
আবির সিদ্দিক শুভ্র আরও বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।