হোম > সারা দেশ > খুলনা

মাছের ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে পাহারাদারকে কুপিয়ে জখম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে মাছের ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক পাহারাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। মাছের ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে ইসহাক সরদার (৪০) নামে এক ব্যক্তি তাঁকে কুপিয়ে জখম করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। দুজনের বাড়িই পৌরসভার মধ্যকুল সরদারপাড়া এলাকায়।

আজ সোমবার সকালে উপজেলার মধ্যকুল এলাকার মুক্তারের মাছের ঘের সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল এলাকার মুক্তার আলীর মাছের ঘেরে দীর্ঘদিন ধরে ওই এলাকার সাখাওয়াত হোসেন পাহারাদার হিসেবে কাজ করেন। ওই ঘেরে ইসহাক সরদারও এক সময় কাজ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সোমবার সকালে ঘের সংলগ্ন এলাকায় সাখাওয়াত হোসেনকে পেয়ে ইসহাক সরদার ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। এতে সাখাওয়াত সরদার মারাত্মক রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মাছের ঘের মালিক মুক্তার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বছর দুয়েক আগে ইসহাক আলী দুই মাস ঘেরে কাজ করে স্বেচ্ছায় চলে যান। সাখাওয়াত হোসেন ও ইসহাক আলীর ভেতর কোনো দ্বন্দ্ব আছে কি না, সেটা আমার জানা নাই। তবে ঘের সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার